২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন হত্যা নিয়ে বই আগামী মাসে

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যার বর্ণনাসমৃদ্ধ নতুন বই প্রকাশ হচ্ছে আগামী মাসে যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরে হামলার বর্ষপূর্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ওয়াশিংটন, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যার বর্ণনাসমৃদ্ধ নতুন বই প্রকাশ হচ্ছে আগামী মাসে যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরে হামলার বর্ষপূর্তিতে। বইটি লিখেছেন পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযান চালানো দেশটির নৌ বাহিনীর বিশেষ শাখা নেভি সিলে’র দু’জন সদস্য। তারা লাদেন হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মার্কিন ‘নেভি সিল’ বিশেষ অভিযান পরিচালনার জন্য দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি একটি বিশেষ বাহিনী। তবে তারা বইয়ের লেখক হিসাবে নিজেদের পরিচয় প্রকাশ করেননি, ‘মার্ক ওয়েন’ ও ‘কেভিন মরার’ ছদ্মনামে বইটি লিখেছেন তারা। বইটির নাম হচ্ছে: “নো ইজি ডে: দি ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য মিশন দ্যাট কিল ওসামা বিন লাদেন।” নিরাপত্তার স্বার্থে তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বইটির প্রকাশনা সংস্থা ডাটন পাবলিশার্স। আর বইটি সম্পর্কে বুধবার গণমাধ্যমে খবর প্রকাশের আগে ওবামা প্রশাসনও এ সম্পর্কে কিছু জানতো না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বইটিতে কোন গোপন তথ্য ফাঁস হয়েছে কিনা তা যাচাই করতে বইটি পর্যালোচনা করেনি মার্কিন সরকার। তবে বিশেষ অভিযানের সাবেক এক অ্যাটর্নি বইটি পর্যালোচনা করেছেন বলে জানিয়েছেন বাইটির প্রকাশক ডাটন পাবলিশার্সের মুখপাত্র ক্রিস্টিনে বেল। আর বই বিক্রির বেশির ভাগ অর্থ নেভি সিলের সাবেক সদস্যদের দুর্দশাগ্রস্ত পরিবারের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৯ঘ.