২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গি হামলায় ৩ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাঙ্গুতে বৃহস্পতিবার সন্দেহভাজন জঙ্গিদের হামলায় তিন পুলিশ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাঙ্গুতে বৃহস্পতিবার সন্দেহভাজন জঙ্গিদের হামলায় তিন পুলিশ নিহত হয়েছেন। ওই অঞ্চলে গাড়ি দিয়ে টহল দেওয়ার সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পুলিশের ওই দলটি নিয়মিত টহলের অংশ হিসেবে ওই অঞ্চলে যাওয়ার পর চোরাগোপ্তা হামলার শিকার হয়। নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলটি ঘিরে রেখেছে বলে জানা গেছে। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে জঙ্গি হামলার ঘটনা একটি নৈমিত্তিক বিষয়। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই জঙ্গি হামলার শিকার হন। অঞ্চলটিতে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যেও সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৭ ঘ.