২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্র ‘যুক্তরাষ্ট্রের অজুহাত’

সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাসায়নিক অস্ত্রের ইস্যুটিকে অজুহাত হিসাবে ব্যবহারের পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাসায়নিক অস্ত্রের ইস্যুটিকে অজুহাত হিসাবে ব্যবহারের পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের চেষ্টা করলে যুক্তরাষ্ট্র বসে থাকবেনা বলে ওবামার হুঁশিয়ারির পর এ অভিযোগ করেছে তারা, বিবিসি এ খবর জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, “আরো একবার, পশ্চিমা শক্তিগুলো সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছে।” সিরিয়ার ওপর জাতিসংঘের অবরোধ আরোপের চেষ্টায় ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে বুধবার সামরিক হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। সিরিয়ান সরকার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতেও বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র মতে, মঙ্গলবার সংঘর্ষে ১৯৮ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিদ্রোহীরা জানিয়েছে, গত বছর প্রেসিডেন্ট আসাদের বিরূদ্ধে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে বেশির ভাগই বেসামরিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০২০ ঘ.