২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়া সরকারের পতন ঘটছে’

সিরিয়ার পক্ষত্যাগ করে জর্ডানে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব বলেছেন, সিরিয়া সরকারের পতন ঘটছে। ‘নীতিগত, অর্থনৈতিক এবং সামরিকভাবে’ ভেঙে পড়ছে শাসনব্যবস্থা। গত সপ্তাহে পক্ষত্যাগের পর হিজাব এই প্রথম প্রকাশ্যে এ মন্তব্য করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সিরিয়া, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- সিরিয়ার পক্ষত্যাগ করে জর্ডানে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব বলেছেন, সিরিয়া সরকারের পতন ঘটছে। ‘নীতিগত, অর্থনৈতিক এবং সামরিকভাবে’ ভেঙে পড়ছে শাসনব্যবস্থা। গত সপ্তাহে পক্ষত্যাগের পর হিজাব এই প্রথম প্রকাশ্যে এ মন্তব্য করলেন। জর্ডানের রাজধানী আম্মানে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “৩০ শতাংশের বেশি এলাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের হাতে নেই।” গত সপ্তাহে সিরিয়া সরকারের পক্ষত্যাগের পর হিজাব এই প্রথম প্রকাশ্যে এ মন্তব্য করলেন। তিনি বলেন, “সিরিয়ার শাসন নীতিগতভাবে, অর্থনৈতিকভাবে এমনকি সামরিকভাবেও ভেঙে পড়ছে। ৩০ শতাংশের বেশি এলাকা এখন আর সিরিয়া সরকারের হাতে নেই।” হিজাব জানান, তিনি সিরিয়ার বিদ্রোহী পক্ষে যোগ দিচ্ছেন। অন্য রাজনৈতিক ও সামরিক নেতাদেরকেও প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ ত্যাগ করার আহ্বান জানান তিনি। “আমি সেনাবাহিনীকে মিশর এবং তিউনিসিয়ার সেনাবাহিনীর দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। জনগণের পক্ষ নিন,” বলেন তিনি। ১৭ মাসের আন্দোলন দমনাভিযানে সিরিয়া কর্তৃপক্ষের মনোবল কমে গেছে বলে মন্তব্য করেন হিজাব। ৫ অগাস্টে বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির সহায়তায় হিজাব কিভাবে সিরিয়া থেকে জর্ডানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তাও ব্যাখ্যা করেন। তিনি বলেন, সিরিয়ার সরকারি কর্মকর্তা এবং সামরিক নেতারা সঠিক সময়ে বিপ্লবে যোগ দেওয়ার অপেক্ষায় আছে। ওদিকে, রয়টার্সের অন্য এক খবরে বলা হয়েছে, লিবিয়ায় গত বছরের গৃহযুদ্ধে লড়াই করা প্রবীণ যোদ্ধারা সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা করতে সেখানে গেছে। বিদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেওয়াসহ তাদেরকে আরো সুসংগঠিত করে গড়ে তোলায় সহায়তা করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৯৫৮.ঘ