২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন কমাতে ভারতে অস্ত্রোপচার

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সাড়ে তিনশ কেজি ওজনের এক নারী শরীরের অতিরিক্ত চর্বি ফেলতে অস্ত্রোপচার করিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সাড়ে তিনশ কেজি ওজনের এক নারী শরীরের অতিরিক্ত চর্বি ফেলতে অস্ত্রোপচার করিয়েছেন। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শ্রী অরোবিন্দো ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস নামে একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে বলে সোমবার এনডিটিভির এক খবরে বলা হয়েছে। ড. মোহিত ভান্ডারির নেতৃত্বে ৩০ সদস্যের চিকিৎসক দল ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে এই অস্ত্রোপচার করেন। মোহিত ভান্ডারি বলেন, “সাড়ে তিনশ’ কেজি ওজনের একজন নারীর ওজন কমাতে ল্যাপ্রোস্কোপিক পদ্ধতিতে অস্ত্রোপচারের ঘটনা এশিয়ায় এটাই প্রথম।” “শরীরে ওজন বেড়ে যাওয়ায় ওই নারী গত পাঁচ বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং শোবার ঘরেই তার জগত সীমাবদ্ধ ছিলো।” “দুই ঘণ্টার অস্ত্রোপচারের পর ৪০ বছর বয়সী ওই নারী আশঙ্কামুক্ত। আমরা আশা করছি আগামী পাঁচ মাসের মধ্যে তার ওজন দেড়শ’ কেজির মতো কমে আসবে,” বলেন চিকিৎসক মোহিত। অস্ত্রোপচারের আগে ওই নারীর ওজন স্বাভাবিকের চেয়ে পাঁচ গুন বেশি ছিলো বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৪১০ ঘ.