২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নে ক্ষুব্ধ মমতা, প্রশ্নকারী গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃষকের কল্যাণে তার সরকারের পদক্ষেপ জানতে চেয়ে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃষকের কল্যাণে তার সরকারের পদক্ষেপ জানতে চেয়ে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার শিলাদিত্য চৌধুরী (৪০) একজন কৃষক। তার বাড়ি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনিপুর জেলার বেলপাহাড়ি এলাকায়। শনিবার এনডিটিভির এক খবরে বলা হয়, গত বুধবার বেলপাহাড়িতে এক জনসভায় বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শেষে সমবেত জনতার উদ্দেশে মমতা বলেন, তার কাছে তাদের কোনো প্রশ্ন আছে কি না। এ সময় শিলাদিত্য বলেন, “আপনি কৃষকদের জন্য কী করছেন? অর্থের অভাবে কৃষকরা মারা যাচ্ছে। খালি প্রতিশ্র“তিতে কোনো কাজ হয় না।” শিলাদিত্যের ওই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা। “লোকটি অবশ্যই মাওবাদী,” বলেন তিনি। পুলিশ তখনই শিলাদিত্যকে আটক করে। অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে সেদিনই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত শুক্রবার নিজের বাড়ি থেকে ফের গ্রেপ্তার হন শিলাদিত্য। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জনসভা পণ্ড করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে এনডিটিভি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮০৯ ঘ.