২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজিতে বন্দুকধারীদের গুলিতে জেনারেল নিহত

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে বন্দুকধারীদের গুলিতে জেনারেল মোহামেদ হাদি আল-ফেতৌরি নিহত হয়েছেন। শুক্রবার জুমা নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তার ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 08:21 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে বন্দুকধারীদের গুলিতে জেনারেল মোহামেদ হাদি আল-ফেতৌরি নিহত হয়েছেন। শুক্রবার জুমা নামাজ শেষে বাড়িতে ফেরার পথে তার ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। জেনারেল হাদির ছেলের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। সা¤প্রতিক মাসগুলোতে বেনগাজিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে জেনারেল হাদির মতো যারা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে চাকরিরত ছিলেন তাদের ওপর হামলা চালানো হচ্ছে। লিবিয়ার নির্বাচিত নতুন জাতীয় পরিষদ ক্ষমতা গ্রহণের একদিন পরই এ ঘটনা ঘটলো। জেনারেল হাদি সেই সব সেনা কর্মকর্তাদের একজন যারা প্রথমেই গাদ্দাফির পক্ষত্যাগ করে বিদ্রোহ করেছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন, যার দায়িত্বে ছিল গুলি ও অস্ত্র। তবে কারা তাকে হত্যা করেছে এবং কেনই বা হত্যা করেছে এ বিষয়টি এখনো পরিষ্কার নয়। তেল সমৃদ্ধ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজনৈতিক গোষ্ঠী বেনগাজিতে রাজধানী ত্রিপোলি ও পশ্চিমাংশের আধিপত্য বাড়ার আশঙ্কা করছে। এই বেনগাজিতেই গত বছর গাদ্দাফির শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হয়। যার ধারাবাহিকতায় ক্ষমতাচ্যুত ও নিহত হন দেশটির দীর্ঘসময়ের শাসক গাদ্দাফি। গত সপ্তায় বেনগাজিতে সেনা গোয়েন্দা সংস্থার কার্যালয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তবে ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৭ ঘ.