২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের অর্থ ‘চুরি’ চলে, তবে ‘ডাকাতি’ নয়

জনগণের অর্থ ‘ডাকাতি’ না করে ‘অল্প কিছু চুরি’ করা যায় বলে পরামর্শ দিয়ে বিপাকে পড়েছেন ভারতের উত্তর প্রদেশের এক মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 04:03 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের অর্থ ‘ডাকাতি’ না করে ‘অল্প কিছু চুরি’ করা যায় বলে পরামর্শ দিয়ে বিপাকে পড়েছেন ভারতের উত্তর প্রদেশের এক মন্ত্রী। গণপূর্ণমন্ত্রী শিবপাল যাদপ উত্তর প্রদেশের ইটাহ জেলার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন বলে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়। তার এ মন্তব্য টেলিভিশন চ্যানেলে স¤প্রচারের পর ভারতে তোলপাড় শুরু হলে যাদব দাবি করেন, টেলিভিশন চ্যালেনগুলো সম্পাদনা করে তার মন্তব্য স¤প্রচার করেছে। টেলিভিশন চ্যানেলগুলোতে স¤প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে কর্মকর্তাদের উদ্দেশে যাদব বলেছেন, “যেহেতু আপনারা কঠোর পরিশ্রম করেন, তাই কিছুটা চুরি করতে পারেন। কিন্তু এর মানে এই না যে আপনারা ডাকাতি করবেন।” যাদব সমাজবাদী পার্টির একজন শীর্ষস্থানীয় নেতা। তার মন্তব্য স¤প্রচারের পর অনুমতি না নিয়ে ওই বৈঠকের ভিডিওচিত্র ধারণ করার জন্য গণমাধ্যমকে দোষারোপ করেছেন তিনি। পরে তিনি দাবি করেন, তিনি নিজে দুর্নীতি বিরোধী এবং বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তার বিরূদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন। তিনি দুর্নীতিকে অনুমোদন করছেন এমন ভাবাটা ঠিক হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এসইউ/১৯৫৭ ঘ.