লস্কর গহ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এক আফগান পুলিশ কমান্ডার তার কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে তিন মার্কিন সেনাকে হত্যা করেছে।
নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ওই তিন মার্কিন সেনাকে আমন্ত্রণ জানিয়ে গুলি করে মারা হয় বলে শুক্রবার জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
নিহত তিন সেনাই মার্কিন বিশেষ বাহিনীর সদস্য ছিল। বৃহস্পতিবার সারওয়ান কালা এলাকায় বৈঠকের সময় বৃহস্পতিবার রাতে তাদেরকে হত্যা করে আফগান পুলিশ।
ঊর্ধ্বতন এক আফগান কর্মকর্তা জানান, মধ্যাহ্নভোজ চলার সময় ওই পুলিশ কমান্ডার ও তার সহকর্মীরা সেনাদের ওপর গুলি চালায়। ‘আফগান ন্যাশনাল পুলিশ’ এর এ পুলিশ কান্ডার সানগিনের স্থানীয় পুলিশ বিভাগের দায়িত্বে নিয়োজিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৬৪৩ঘ.
bdnews24