সানা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল¬াহ সালেহর অনুগত প্রায় ১শ’ সশস্ত্র আদিবাসী রাজধানী সানার স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভবনে রোববার হামলা চালিয়েছে।
হামলাকারীরা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মচারিকে জিম্মি করে কয়েকঘণ্টা পর তাদেরকে মুক্তি দেয়।
সালেহর অনুগত আদিবাসীরা এ হামলা চালায় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ইয়েমেনে গত বছরের আন্দোলন সামাল দিতে সহায়তা করার বিনিময়ে ওই আদিবাসীদেরকে পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়ার প্রতিশ্র“তি পূরণ না হওয়ার কারণেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা চালায় তারা।
কর্মকর্তা জানান, সশস্ত্র ওই আদিবাসীরা ভরদুপুরে হামলা চালিয়ে মন্ত্রণালয় দখল করে এবং বন্দুক নিয়ে ভবনের ছাদে অবস্থান নেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা চলে যেতে অস্বীকৃতি জানায়।
ইয়েমেনে কয়েকমাসের সরকারবিরোধী আন্দোলনের পর শান্তিচুক্তির আওতায় আলি আবদুল¬াহ সালেহর পদত্যাগের পরও দেশটিতে চলমান অস্থিরতারই বহিঃপ্রকাশ মন্ত্রণালয় ভবনে এ হামলা।
সালেহর পর দেশের ক্ষমতাসীন আব্দু-রাব্বু মনসুর হাদির জন্যও এ হামলা সরসরি চ্যালেঞ্জ। হাদি দেশের সশস্ত্র বাহিনী পুনর্গঠন করাসহ দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৫ঘ.
bdnews24