২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হোটেল কক্ষে বক্সিং রেফারির লাশ

অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের দিন লন্ডনে এক তুরস্কের বক্সিং রেফারির লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 05:23 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের দিন লন্ডনে এক তুরস্কের বক্সিং রেফারির লাশ উদ্ধার হয়েছে। গারিপ এরকুয়িমচু নামের এই বক্সিং রেফারিকে বৃহস্পতিবার তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় বলে এনডিটিভি জানিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সী এই তুর্কি রেফারির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক বক্সিং ফেডারেশনের প্রধান বেইরাম আলতুজের উদ্ধৃতি দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, অলিম্পিক গেমসে সহকারী রেফারির দায়িত্ব পালনের কথা ছিল এরকুয়িমচুর। আগামী সপ্তাহে তার মরদেহ তুরস্কে নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১১২০ ঘ.