২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের আহ্বান যুক্তরাজ্যের

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা। ‘দ্য ডন’ পত্রিকা জানায়, যুক্তরাজ্যের ১২ জন পার্লামেন্ট সদস্য যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে লেখা একটি চিঠিতে যুক্তি দেখিয়ে বলেছেন, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো হুমকির মুখে রয়েছে। কারণ, চালকবিহীন বিমান হামলা ভবিষ্যৎ সন্ত্রাসী তৎপরতার পট প্রস্তুত করছে। ড্রোন হামলায় নিরীহ মানুষও মারা যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়, এ হামলায় পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাকিস্তানিদের মধ্যে যুক্তরাষ্ট্র-বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৩ঘ.