ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের রাজকীয় বিমান বাহিনীর সদস্যরা লিবিয়ায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা পরিচালনা করেছে। ন্যাটোর অভিযানে সহায়তা করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বলে দ্য ডন জানায়।
এরআগে জানা গিয়েছিল, ক্ষমতাচ্যুত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির গাড়িবহরে চালানো আকাশ হামলায় যুক্তরাষ্ট্রের ড্রোনও অংশ নিয়েছে। তখন যুক্তরাজ্যের কর্মকর্তারা ধারণা দিয়েছিলেন আফগানিস্তানের বাইরে ব্রিটিশ কোনো ড্রোন কোনো অভিযানে অংশ নেয়নি।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর সদস্যরাও ২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলায় অংশ নিয়েছেন।
তবে রাজকীয় বিমান বাহিনীর সদস্যরা ঠিক কয়টি মিশনে কতজন অংশ নিয়েছিল এসব বিষয়ে বিস্তারিত আর কিছু জানায় নি।
এ ছাড়া আফগানিস্তানের বাইরে আর কোথাও যুক্তরাজ্য ড্রোন ব্যবহার করেনি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় তার বিবৃতিতে জোড় দিয়ে উল্লেখ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩০ ঘ.
bdnews24