২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোসফটের ইতিহাসে প্রথম লোকসান

পুঁজিবাজারে ঢোকার পর থেকে কম্পিউটার জগতের সর্ববৃহৎ কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন প্রথম বারের মতো ব্যবসায় লোকসানের মুখ দেখলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুঁজিবাজারে ঢোকার পর থেকে কম্পিউটার জগতের সর্ববৃহৎ কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন প্রথম বারের মতো ব্যবসায় লোকসানের মুখ দেখলো। মাইক্রোসফটের অনলাইন বিজ্ঞাপন ব্যবসার শেষ ত্রৈমাসিক হিসাবে এই লোকসানের কথা ঘোষণা করা হয়। জুনে শেষ হওয়া ত্রৈমাসিক হিসাবে লোকসানের অঙ্ক ৪৯ কোটি ২০ লাখ ডলার। ২০০৭ সালে ৬শ’ ৩০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেওয়া অনলাইন বিজ্ঞাপনী সাইট অ্যাকুয়ান্টিভ প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হওয়ার পর মাইক্রোসফট লোকসানের কথা স্বীকার করে নেয়। ১৯৮৬ সালে পূঁজিবাজারে যোগ দেওয়ার পর থেকে আর কখনো লোকসানের মুখে পড়েনি মাইক্রোসফট। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে মাইক্রোসফট লোকসানের মুখোমুখি হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮০১ঘ.