২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানজিবারে ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৮

জানজিবারের পশ্চিমে চুম্বি দ্বীপের কাছে ভারত মহাসাগরে বুধবার তানজিনিয়ার এক ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় ১৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

স্টোন টাউন, জানজিবার, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জানজিবারের পশ্চিমে চুম্বি দ্বীপের কাছে ভারত মহাসাগরে বুধবার তানজিনিয়ার এক ফেরিডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় ১৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরআগে এক খবরে নিহতের সংখ্যা ৩১ বলে জানানো হয়েছিল। নিহতদের মধ্যে মার্কিন এক নাগরিকও রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনেরও বেশি বিদেশি পর্যটক রয়েছে বলে পুলিশের মুখপাত্র মোহাম্মদ হিনা জানান। তিনি বলেন, “নিহত ৬৮ জনের মধ্যে ৫৪ জনকে সনাক্ত করেছেন তাদের আত্মীয়স্বজনেরা। আর আগামীকাল সকাল পর্যন্ত আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।” তবে ঝোড়া হাওয়া ও উত্তাল সমুদ্রের জন্য উদ্ধার তৎপরতা চালানো কষ্টকর হয়ে পড়েছে। এদিকে আত্মীয় স্বজনদের খোঁজে বৃহস্পতিআর স্টোন টাউনের কাছে মাইসারা গ্রাউন্ডস পার্কে কয়েকশ’ মানুষ জড়ো হয়েছে। এখানে তাঁবুতে রাখা হয়েছে মৃতদেহগুলো। কর্মকর্তারা জানান, ফেরিটিতে ২৫০ মানুষের ধারণক্ষমতা থাকলেও তাতে যাত্রী ছিলো ২৯০ জন। তানজানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকওয়েতে এ ঘটনা তদন্তের নির্দেশ এবং তিনদিনের শোকপালনের ঘোষণা দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে জানজিবারে অপর এক ফেরিডুবিতে ২শ’রও বেশি মানুষ মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২২ ঘ.