২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে কার্বন নির্গমন গতবছর ৩ শতাংশ বেড়েছে

বিশ্বে কার্বন ডাই অক্সাইড নির্গমন ২০১১ সালে ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪শ’ কোটি টনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বেইজিং, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে কার্বন ডাই অক্সাইড নির্গমন ২০১১ সালে ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪শ’ কোটি টনে। এতে করে সূদূর পরাহত হয়েছে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার জাতিসংঘ লক্ষ্যমাত্রা। বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন একটি প্রতিবেদনে একথা বলা হয়েছে। ‘ইউরোপীয় কমিশসন্স জয়েন্ট রিসার্চ সেন্টার’ (জেআরসি) এবং ‘নেদারল্যান্ডস এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এজেন্সি’র প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ বিশেষজ্ঞ প্যানেলের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে ২০০০ থেকে ২০৫০ সালের মধ্যে কোনো দেশেই ১ লাখ ৫০ হাজার কোটি টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন হওয়া উচিত না। কিন্তু কার্বন নির্গমন বর্তমান হারে চলতে থাকলে এর সামগ্রিক হার আগামী ২ দশকের মধ্যে ওই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। নতুন শতাব্দির শুরু থেকে এ পর্যন্ত বায়ুমন্ডলে ইতোমধ্যেই ৪২ কোটি টন কার্বন মিশেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনে কার্বন ডাই অক্সাইড নির্গমন গত বছর ৯ শতাংশ বেড়ে ৯শ’৭০ কোটি টনে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কার্বন নির্গমন ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫শ৪২ কোটি টনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫১ঘ