লন্ডন, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিনল্যান্ডের উত্তরাঞ্চলে পিটারম্যান হিমবাহ থেকে বিশালাকৃতির হিমশৈল ধসে পড়ছে। হিমশৈলটির আয়তন যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের দ্বিগুণ।
নাসার স্যটেলাইটের ছবিতে দেখা গেছে, ওই দ্বীপটির হিমবাহের শেষ প্রান্তে একটি লম্বা ও সরু বরফখন্ড ভেঙে গেছে।
২০১০ সালে একই হিমবাহ থেকে ২৫০ বর্গ কিলোমিটার আয়তনের একটি হিমশৈল ধসে পড়ে। সেটি ছিল এখনকারটির চেয়ে দ্বিগুণ বড়।
মহাসাগরের হিমবাহ থেকে নির্দিষ্ট সময় পর পর হিমশৈল ভেঙে পড়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া।
সা¤প্রতিক বছরগুলোতে বিশ্ব উষ্ণায়ণের কারণে গ্রিনল্যান্ডের বরফের পুরুত্ব মারাত্মকভাবে কমে যাচ্ছে বলে এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
তবে এর ফলে এখন পর্যন্ত জলবায়ুর ওপর কোন বিরূপ প্রভাব পড়েনি। কিন্তু কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, সা¤প্রতিক বছরগুলোতে গ্রিনল্যান্ডের হিবমাহে যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে তারা বিস্মিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৭ঘ.
bdnews24