২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সতর্ক না করেই গুলি চালায় মার্কিন বাহিনী’

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে গুলি ছোড়ার আগে কোনো সতর্ক সঙ্কেত দেওয়া হয়নি বলে দাবি করেছেন বেঁচে যাওয়া ভারতীয় জেলেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

দুবাই, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ থেকে গুলি ছোড়ার আগে কোনো সতর্ক সঙ্কেত দেওয়া হয়নি বলে দাবি করেছেন বেঁচে যাওয়া ভারতীয় জেলেরা। সোমবার উত্তেজনাপূর্ণ উপসাগরটির দক্ষিণে আরব আমিরাতের দুবাই উপকূলের অদূরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ থেকে ভারতীয় জেলেদের একটি মাছ ধরা ট্রলার লক্ষ করে গুলিবর্ষণ করা হয়। এতে এক জেলে নিহত ও তিনজন আহত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছিলেন, ইঞ্জিনচালিত ট্রলারটি মার্কিন নৌবাহিনীর জ্বালানি সরবরাহ জাহাজ ইউএসএনএস রাপ্পাহান্নক থেকে দেওয়া সতর্ক সঙ্কেত উপেক্ষা করে জাহাজটির দিকে এগিয়ে আসছিল। এটিকে হুমকি বিবেচনা করে জাহাজে থাকা নাবিকেরা নৌকাটি লক্ষ করে গুলিবর্ষণ করে। হাসপাতালে ভর্তি আহত জেলেরা মঙ্গলবার জানিয়েছেন, গুলির আগে কোনো সতর্ক সঙ্কেত পান নি তারা। ২৮ বছর বয়সী আহত জেলে মুঠু মুনিরাজ বলেন, “ওই জাহাজ থেকে আমরা কোনো সতর্ক সঙ্কেত পাইনি। জাহাজটি ঘুরে যেতে আমরা ট্রলারটির গতি বাড়িয়ে দিয়েছিলাম, এ সময় হঠাৎ জাহাজটি থেকে গুলি করা হয়।” জাহাজটির দশমিক পাঁচ শূন্য ক্যালিবারের মেশিনগান থেকে ছোড়া গুলিতে মুঠুর পা এফোড়-ওফোর হয়ে গেছে। “সতর্ক সঙ্কেত ও শব্দ চিনি আমরা, কিন্তু জাহাজটি থেকে কিছুই জানানো হয় নি, হঠাৎ করেই তারা গুলি করে। আমরা বন্ধু মারা গেছে, আমাদের ছেড়ে সে চলে গেছে। কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না,” বলেন মুঠু। বাইরাইনে মোতায়েন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের এক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল নিয়েলসনকেনকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিনি দাবি করেন, “যথাযথ নিয়ম মেনেই সতর্ক সঙ্কেত দেওয়া হয়েছিল, সে সময় কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয় নি। কিন্তু ওই ট্রলারটি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর গুলি করা হয়। যে কোনো হুমকি থেকে আত্মরক্ষার অধিকার আমাদের জাহাজের আছে।” পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে। পরমাণু প্রকল্প থেকে বিরত রাখতে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যেে ক রপ্তানিকৃত জ্বালানি তেলের প্রধান প হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানি হুমকির মুখে উপসাগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পারস্য উপসাগরেে ক বের হওয়ার একমাত্র প ওই সরু প্রণালী। ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে প্রণালীটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। এরপর উপসাগরে মোতায়েন শক্তি আরো বৃদ্ধি করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৩ ঘ.