২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই সীমান্তে ৮ মাদক ব্যবসায়ী নিহত, ইয়াবা উদ্ধার

থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্দেহভাজন ৮ মাদক চোরাকারবারী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও সত্তর কেজি ইয়াবা তৈরির উপাদান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্দেহভাজন ৮ মাদক চোরাকারবারী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও সত্তর কেজি ইয়াবা তৈরির উপাদান। থাই নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে সোমবার খবরটি জানিয়েছে বিবিসি অনলাইন। সোমবার সকালে চিয়াং রাই প্রদেশের বার্মা সীমান্তে বনাচ্ছাদিত একটি এলাকায় পুলিশ ও সেনাদলের সঙ্গে সন্দেভাজন ওই মাদক চোরাকারবারীদের সংঘর্ষ হয়। থাই কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাবহিনী তল্লাশি চালাতে চাইলে সন্দেভাজনরা এতে বাধা দেয়। এরপর দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। মাদক চোরাকারবারীদের একটি দল সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে পুলিশের কাছে এমন খবর আসার পর অভিযানটি চালানো হয়। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট ও সত্তর কেজি ইয়াবা তৈরির উপাদান মেথাঅ্যাম্ফিটামিন আটক করেছে। এছাড়া অন্তত একটি একে-৪৭ রাইফেলসহ কয়েকটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আঘাত পেয়েছেন কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি। উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশটি মাদক উৎপাদন ও চোরাচলানের জন্য কুখ্যাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪১ঘ.