২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ প্রণালী বন্ধে আবারও ইরানের হুমকি

নিজ দেশের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে রোববার নতুন করে আবারো হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। তবে কীভাবে এটা বন্ধ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি তেহরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 03:50 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

দুবাই, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজ দেশের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে রোববার নতুন করে আবারো হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। তবে কীভাবে এটা বন্ধ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি তেহরান। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া সংক্রান্ত একটি বিল বিবেচনা করছে দেশটির পার্লামেন্ট। দেশটির প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি বিষয়ক সিদ্ধান্তের ওপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ খুব কম এবং বিলটি প্রতীকি হলেও নতুন এ সিদ্ধান্তের জন্য সরকারের সমর্থন প্রয়োজন। আইনপ্রণেতা জাভেদ কারিমি কুদ্দুসির বরাত দিয়ে ফারস সংবাদ সংস্থা জানায়, এ বিল অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এ মাসেই পার্লামেন্টে এ বিলের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে অপর আইনপ্রণেতা সেইদ মেহদি মৌসাভিনেজাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সেইদ হাসান ফিরোজাবাদি বলেন, “হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া সংক্রান্ত যেকোন ধরণের সিদ্ধান্ত ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেশ অনুযায়ী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছ থেকে আসতে হবে।” ইরানের অপরিশোধিত তেল রপ্তানির ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটি বারবার এ প্রণালী বন্ধের হুমকি দিয়ে আসছে। সারা বিশ্বের মোট রপ্তানিকৃত তেলের ৪০ শতাংই এ প্রণালী দিয়েই যায়। তেল রপ্তানি ছাড়াও ইরানের পরমাণু কর্মসূচির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান এ কর্মসূচি চালাচ্ছে বলে পশ্চিমারা অভিযোগ করলেও তেহরান তা বরাবরই অস্বীকার করে আসছে। প্রসঙ্গত, ইরান ও ওমানের মধ্যবর্তী চার মাইল প্রশস্ত হরমুজ প্রণালী পারস্য উপসাগেের ক বের হওয়ার একমাত্র জলপ। এদিকে ইরানের এ হুমকি মোকাবিলায় নৌবাহিনীর একটি জাহাজসহ উপসাগরীয় এলাকায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সমুদ্রপথ গুলো উন্মুক্ত রাখার জন্য নিয়মিত টহল দেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/০৯৪২ ঘ.