২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রাগার থেকে রাসায়নিক অস্ত্র সরাচ্ছে সিরিয়া

সিরিয়া অস্ত্রভান্ডার থেকে কিছুসংখ্যক রাসায়নিক অস্ত্র সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ওয়াশিংটন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া অস্ত্রভান্ডার থেকে কিছুসংখ্যক রাসায়নিক অস্ত্র সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে একথা বলা হয়েছে। সিরিয়া ইতোমধ্যেই তাদের অস্ত্রভান্ডারে সারিন নার্ভ এজেন্ট, মাস্টার্ড গ্যাস এবং সায়ানাইড মজুদ থাকার যে ঘোষণা দিয়েছে তাতে যুক্তরাষ্ট্র এবং ওই অঞ্চলে এর মিত্রদেশগুলো বহুদিন ধরেই উদ্বিগ্ন। সিরিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি রাসায়নিক অস্ত্র আছে বলেই মনে করা হয়। এখন সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহী আন্দোলনের এ সময়ে এ সমস্ত অস্ত্রের কোনোরকম সরানড়া হয় কিনা সেদিকে তীক্ষè নজর রেখেছে পশ্চিমা দেশগুলো। এ নজরদারির মধ্যেই অস্ত্রগুলো অন্যত্র সরানোর কথা জানালেন মার্কিন কর্মকর্তারা। তবে এর কারণ বা উদ্দেশ্য নিয়ে তারা দ্বিধাবিভক্ত। ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তাদের অনেকেরই আশঙ্কা, আসাদ হয়ত এ অস্ত্রগুলো বিদ্রোহী কিংবা সাধারণ মানুষের ওপর ব্যবহার করতে উদ্যত হবেন। আবার অনেকেই মনে করছেন, বিদ্রোহীদের হাত থেকে দূরে রাখার জন্যই অস্ত্রগুলোকে স্থানান্তরিত করা হচ্ছে। তবে সিরিয়া কোনো রাসায়নিক অস্ত্র সরানোর কথা অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুলান্ড বলেছেন, আমরা বরাবরই পরিস্কার করে বলেছি যে, রাসায়নিক অস্ত্রগুলোর সুরক্ষা ব্যবস্থা করা সিরিয়া সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে আন্তর্জাতিক স¤প্রদায় সিরিয়ার যে কোনো কর্মকর্তাকেই এর জন্য দায়ী করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৩ঘ.