২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টক শোতে পিস্তল তুললেন এমপি

জর্ডানে সরাসরি স¤প্রচারিত টক শোতে বাক বিতণ্ডার এক পর্যায়ে সাবেক এক পার্লামেন্ট সদস্যকে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়েছেন বর্তমান এক এমপি। ভিডিও দেখুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জর্ডানে সরাসরি স¤প্রচারিত টক শোতে বাক বিতণ্ডার এক পর্যায়ে সাবেক এক পার্লামেন্ট সদস্যকে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়েছেন বর্তমান এক এমপি। শুক্রবার জর্দানের জোসাত টিভি চ্যানেলে ওই টক শোটির স¤প্রচারের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জর্দান টাইমস রোববার এ খবর প্রকাশ করেছে। অনুষ্ঠানে জর্দানের পার্লামেন্টের সদস্য মোহাম্মদ শাবাবকা ও সাবেক এমপি মনসুর মুরাদ সিরিয়ার সঙ্কট নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অনুষ্ঠান উপস্থাপক এ সময় অসহায় হয়ে পড়েন। শাবাবকা মুরাদকে সিরিয়ার চর বলে অভিযুক্ত করার পর উত্তরে শাবাবকাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চর বলে অভিযুক্ত করেন মুরাদ। এক পর্যায়ে শাবাবকাকে ‘ভোট চোর’ বলে অভিযুক্ত করে তার বাবাকে তুলে গালি দেন মুরাদ। এতে উত্তেজিত শাবাবকা নিজের জুতা খুলে মুরাদকে ছুড়ে মারেন ও কোমড় থেকে পিস্তল বের করে তাকে হত্যার হুমকি দেন। টক শো’র উপস্থাপক কয়েক বার আমন্ত্রিত অতিথিদের নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করেন। ঘটনার পর সাবেক শাবাবকার বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’র অভিযোগ আনার পরিকল্পনা করেছেন মুরাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৫২৬ ঘ.