মিরানশা (পাকিস্তান), জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে ১২ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
শুক্রবার এই হামলা চালানো হয় বলে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
অনেক পাকিস্তানির অভিযোগ ড্রোন হামলায় অনেক সাধারণ মানুষও নিহত হচ্ছে, যা দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘণ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবণতির ক্ষেত্রে এই ড্রোন হামলাও একটি বড় কারণ।
আফগানিস্তানে অবস্থানরত ন্যাটোর সেনাদের জন্য চলতি সপ্তায় আবারও রসদ সরবরাহের পথ খুলে দেয় পাকিস্তান।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আকাশ হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার রসদ সরবরাহের এই পথ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।
স¤প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই ঘটনায় ক্ষমা চাওয়ার পর প্রায় সাতমাস পর রসদ সরবরাহের পথ খুলে দিতে সম্মত হয় পাকিস্তান।
সা¤প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ড্রোন হামলা আরো বেড়ে গেছে।
উত্তর ওয়াজিরিস্তানকে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি বলে মনে করে যুক্তরাষ্ট্র। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলকে ব্যবহার করেই আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাদের ওপর প্রায়ই হামলা চালায় জঙ্গিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৬ ঘ.
bdnews24