২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে শিশু চোরাচালানের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ১৮১

চীনের পুলিশ অভিযান চালিয়ে দেশটির দু’টি বড় শিশু চোরাচালানের চক্র ভেঙ্গে দিয়েছে। এতে উদ্ধার করা হয়েছে ১৮১টি শিশুকে। চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের পুলিশ অভিযান চালিয়ে দেশটির দু’টি বড় শিশু চোরাচালানের চক্র ভেঙ্গে দিয়েছে। এতে উদ্ধার করা হয়েছে ১৮১টি শিশুকে। চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানায়। দেশটির জননিরাপত্তা মন্ত্রণায়ল এক বিবৃতিতে জানায়, গত সোমবার দেশব্যাপী অভিযানে শিশু চোরাচালানের সঙ্গে যুক্ত সন্দেহে ৮০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চীনে অপহৃত শিশুদের সাধারণত দত্তক কিংবা শ্রমিক অথবা গৃহকর্মী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। শিশু চোরাচালান চীনে একটি গুরুতর সমস্যারূপে আবির্ভূত হয়েছে। সমালোচকেরা এ জন্য চীনের এক সন্তান নীতি ও দত্তক নেওয়ার আইন সহজ করা কে দায়ী করছেন। এই নীতির কারণে চোরাচালানের মাধ্যমে আসা শিশু কেনার জন্য কালোবাজারের সৃষ্টি হয়েছে বলে সমালোচকেরা অভিযোগ করেন। সা¤প্রতিক অভিযানে চীনের ১৫টি অঞ্চল ও প্রদেশ থেকে ওই শিশুদের উদ্ধার করা হয়। ২০১১ সালের ডিসেম্বরে হেনান প্রদেশে সন্দেহভাজন চার চোরাচালানী চারটি শিশুকে বিক্রি করার সময় ধরা পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী শিশু চোরাচালানীদের ধরতে অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজন ‘মোস্ট ওয়ান্টেড’ চোরাচালানী শাও জঙ্গইউয়ানকে পিঙ্গি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক শিশু চোরাচালানের অভিযোগ রয়েছে। এ ছাড়াও অভিযানে আরো বেশ কয়েকজন সন্দেহভাজন শীর্ষ পর্যায়ের চোরাচালানী রয়েছে। চলতি বছরের মার্চে মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ হাজার হাজার অপহৃত নারী ও শিশুকে উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.