২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে একটি থানা পুড়িয়ে দিয়েছে আদিবাসীরা

ব্রাজিলের এক প্রত্যন্ত শহরে আদিবাসীরা একটি থানায় হামলা চালিয়ে সেটি পুড়িয়ে দিলে তাদের ধরতে আমাজন বনে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের এক প্রত্যন্ত শহরে আদিবাসীরা একটি থানায় হামলা চালিয়ে সেটি পুড়িয়ে দিলে তাদের ধরতে আমাজন বনে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার আদিবাসীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা হাতে তীরবিদ্ধ হয়েছেন বলে বিবিসি জানায়। কর্মকর্তারা জানান, একজন আদিবাসীকে হত্যার দায়ে আটক সন্দেহভাজন দুইজনকে আদালত মুক্তি দিলে প্রায় ৬০ জন মুনদুরুকু আদিবাসী ওই থানায় হামলা চালায়। ২৩ জুন সশস্ত্র ডাকাতদের হামলার শিকার হয়ে ওই মুনদুরুকু আদিবাসী নিহত হন। এ ঘটনায় সন্দেহভাজন চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আদালত তাদের মধ্যে দুইজনকে খালাস দেয়। জাকারেয়াকাঙ্গা থানায় হামলা চালিয়ে আদিবাসীরা তিনটি অস্ত্র ছিনিয়ে নেয় এবং থানায় আগুন ধরিয়ে দেয়। তবে ওই শহরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিম কমান্ডারন সিলভিও মাওয়েস জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৪ ঘ.