২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার স্বাস্থ্যসেবায় জনসমর্থন বাড়ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন বহাল রাখার সুপ্রিম কোর্টের রায়ের পর এর পক্ষে জনসমর্থন বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 05:57 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ওয়াশিংটন, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইন বহাল রাখার সুপ্রিম কোর্টের রায়ের পর এর পক্ষে জনসমর্থন বাড়ছে। রয়টার্স/ইপসোস এর জরিপের ফলে এমনটিই দেখা গেছে। এতে দেখা যায় অনেক মানুষ এখনো ওবামার স্বাস্থ্যসেবা সংস্কারের বিপক্ষে হলেও নিবন্ধিত ভোটারদের মধ্যে এ আইন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর পরিচালিত অনলাইন জরিপে ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার আইনে ভোটারদের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৪৮ শতাংশে। আদালতের রায়ের আগে যা ছিল ৪৩ শতাংশ। আর এ আইনের বিরোধিতা ৫৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫২ শতাংশে। জরিপে আইনটির পক্ষে জোরালো সমর্থন দেখা গেছে রিপাবলিকান এবং স্বতন্ত্র রাজনীতিবিদদের মধ্যেও। ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যাদের সমর্থন ওবামার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪৪ঘ.