২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় আইসিসি কর্মচারীদের মুক্তি

লিবিয়ায় মিলিশিয়াদের হাতে আটক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র ৪ কর্মচারি মুক্তি পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় মিলিশিয়াদের হাতে আটক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র ৪ কর্মচারি মুক্তি পেয়েছে। আইসিসি’র প্রেসিডেন্ট স্যাং-হুয়ান সং এর লিবিয়া সফরকালে তাদের মুক্তির এ ঘোষণা এল। আইসিসি’র ওই ৪ কর্মচারি লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের সঙ্গে দেখা করতে গেলে জিনটান শহরে গুপ্তচরবৃত্তির অভিযোগে মিলিশিয়ারা তাদের আটক করেছিল। লিবিয়ার এটর্নি জেনারেলের কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বিবিসি’কে ওই ৪ জনের মুক্তি পাওয়া এবং লিবিয়া ত্যাগের কথা নিশ্চিত করে জানিয়েছেন। ত্রিপোলির আদালতে ৪ জনের মামলার চূড়ান্ত রায় হওয়ার কথা ছিল এমাসেই। ফলে শুনানির জন্য তারা আবার লিবিয়ায় ফেরত যাওয়ার আশা করা হচ্ছে। তবে না ফিরলে তাদের অনুপস্থিতিতেই রায় দেবে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৪ঘ.