২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় হাসপাতালে বিস্ফোরণ, আহত ১

ভারতের কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার সকালে এক বিস্ফোরণে হাসপাতালের একজন কর্মচারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 06:39 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার সকালে এক বিস্ফোরণে হাসপাতালের একজন কর্মচারী আহত হয়েছেন। কলকাতার স্থানীয় সময় সকাল ৮ টায় এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। হাসপাতালের জরুরি ওয়ার্ডের বহির্বিভাগের সামনে সাইকেলের ওপর রাখা বিস্ফোরকভর্তি একটি প্লাস্টিক কন্টেইনার বিস্ফোরিত হয়। বিষয়টি তদন্তে বিস্ফোরক বিশেষজ্ঞ বাহিনী ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ চক্রবর্তী জানান, এতে হাসপাতালের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয় নি। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৫ ঘ.