লন্ডন, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে তরুণ বয়সীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ আত্মহত্যা।আর এক্ষেত্রে তরুণদের চেয়েতরুণীদের সংখ্যাই বেশি।
ভারতীয়দের মৃত্যু নিয়ে চালানো প্রথম জাতীয় জরিপে বিষয়টি জানা গেছে।শুক্রবারদ্য ল্যানচেট মেডিকেল সাময়িকীতে জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা জরিপটি পরিচালনা করেন।
এতে দেখা যায়, ২০১০ সালে আত্মহননকারী ভারতীয় নারীদের ৫৬ শতাংশ ও পুরুষেদের ৪০ শতাংশের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে।
ভারতে সন্তানধারণ ও সন্তান জন্মদানের জটিলতায় যত তরুণী মারা যায় তার প্রায় সমসংখ্যক তরুণী আত্মহত্যার কারণে মারা যান। আর তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।
জরিপে আরো দেখা যায়, এইচআইভি ও এইডসে দেশটিতে যত তরুণ-তরুণী মারা যায় তার দ্বিগুণ সংখ্যক মারা যায় আত্মহত্যায়।
আত্মহত্যার করার সবচেয়ে প্রচলিতউপায় হলো বিষ খাওয়া, এক্ষেত্রে কিটনাশকের ব্যবহারই বেশি। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরবর্তীপ্রচলিত উপায়। আর নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা নারীদের ক্ষেত্রেই বেশি প্রচলিত। এদের সংখ্যা প্রায় ছয় শতাংশ।
জরিপকারী দলের নেতা ‘হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন’র আন্তজার্তিকমানসিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক বিক্রম প্যাটেল জানান, আত্মহত্যায় মৃত্যুর হার এত বেশি হলেও বিষয়টি নিয়ে মানুষ তেমন সচেতন নয়। এর চেয়ে মাতৃত্বজনিতবা এইডসে মৃত্যু বেশিগুরুত্ব পায়।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, বিশ্বে আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম ভারতে ২০১০ সালে প্রায় ১ লাখ ৮৭ হাজার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জরিপে দেখা যায়, দেশটির গ্রামীণ এলাকায় আত্মহত্যার হার বেশি এবং উত্তরাঞ্চলীয় দরিদ্র এলাকার চেয়ে দক্ষিণাঞ্চলীয় ধনী এলাকায় তা প্রায় ১০ শতাংশ বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, সারাবিশ্বে প্রতিবছর প্রতি ১০ হাজার জনে প্রায় ১৬ জন বা মোট প্রায় ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। এর মধ্যে চীনে প্রায় ২ লাখ, ভারতে ১ লাখ ৯০ হাজার ও উচ্চ আয়ের দেশগুলোতে প্রায় ১ লাখ ৪০ হাজার আত্মহননের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১২৪৭ ঘ.
bdnews24