২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা

গাজার বিভিন্ন নিরাপত্তা টার্গেটে শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশুসহ অন্তত ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

গাজা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজার বিভিন্ন নিরাপত্তা টার্গেটে শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক শিশুসহ অন্তত ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বিবিসি হামলায় দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে, হামাসের হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বিমান হামলায় ৬ বছরের একটি ফিলিস্তিনি বালক নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ফিলিস্তিনি গেরিলাদের দু‘টি টার্গেটে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরায়েল। গাজার কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল গাজার নিরাপত্তা টার্গেটগুলোতে হামলা চালানোসহ উত্তর ও দক্ষিণাঞ্চলেও হামলা চালিয়েছে। ফিলিস্তিনের রকেট হামলার জবাবেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলে ১৮ টি রকেট ছুড়েছে এবং এতে একজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে তারা। ইসরায়েলি কর্মকর্তারা জানান, ডেরথ শহরে ছোড়া একটি রকেট হামলায় একব্যক্তি ঘাড়ে আঘাত পান। আরো ৬ টি রকেট ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২০ঘ.