২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় রেডক্রস কার্যালয়ে বোমা হামলা

লিবিয়ার মিসরাতা শহরে রেডক্রস কার্যালয়ে বোমা হামলায় কাছাকাছি এলাকার এক বাসিন্দা আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ত্রিপোলি, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার মিসরাতা শহরে রেডক্রস কার্যালয়ে বোমা হামলায় কাছাকাছি এলাকার এক বাসিন্দা আহত হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) একজন কর্মী এবং এক নিরাপত্তাসূত্র বুধবার জানায়, রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শহরটিতে মঙ্গলবার ভোরের আগে এ বোমা বিস্ফোরণ ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কার্যালয় ভবনের দেয়াল। আহত হয়েছে একজন। ঘটনার তদন্ত চলছে। এক মাসেরও কম সময়ের মধ্যে রেডক্রস কার্যালয়ে এটি দ্বিতীয় হামলা। এর আগে মে মাসে বেনগাজি শহরে রেডক্রস কার্যালয়ে রকেট চালিত গ্রেনেড হামলা হয়। এতে ভবনের একপাশে গর্ত হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৬ঘ.