তুনিস, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-একটি চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে রাতভর দাঙ্গা-হাঙ্গামার পর তিউনিসিয় পুলিশ ৮৬ জন মুসলিম কট্টরপন্থী ওহাবীকে আটক করেছে। চিত্র প্রদর্শনীতে ইসলামকে খাটো করা হয়েছে বলে অভিযোগ ওহাবীদের।
মঙ্গলবার তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম কর্মকর্তা লুতফি হায়দরি জানান, ওহাবীপন্থী দাঙ্গারতদের বাঁধা দিলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে পুলিশের অন্তত সাত সদস্য আহত হয়।
মঙ্গলবার সকালেও রাজধানী তুনিসের কয়েকটি এলাকায় সংঘর্ষ চলছিল। তুনিসের ইন্তিলাক এলাকায় কট্টরপন্থী মুসলিম ওহাবী (সালাফি) ও অন্যান্য দাঙ্গাকারীরা রাস্তা ও ট্রাম লাইন অবরোধ করে রাখে। এলাকাটির দোকানপাট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৭০৫ ঘ.
bdnews24