২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেনে শারাপোভা চ্যাম্পিয়ন

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেই র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার নিশ্চিত করেছিলেন মারিয়া শারাপোভা। শনিবার ফাইনালে ইতালির সারা ইরানিকে সরাসরি ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ‘ক্যারিয়ার স্লাম’ অর্থাৎ সবগুলো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়ের স্বপ্নও পূরণ হলো এই রুশ তারকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেই র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার নিশ্চিত করেছিলেন মারিয়া শারাপোভা। শনিবার ফাইনালে ইতালির সারা ইরানিকে সরাসরি ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ‘ক্যারিয়ার স্লাম’ অর্থাৎ সবগুলো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়ের স্বপ্নও পূরণ হলো এই রুশ তারকার। দশম নারী খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার স্লাম’ পূরণ করা শারাপোভা এর আগে ২০০৪ সালে উইম্বলডন, ২০০৬ সালে ইউএস ওপেন ও ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। গত বছর উইম্বলডন ও গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও পেত্রা কেভিতোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হেরে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো তাকে। ২০০৫ সালের ২২ অগাস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা শারাপোভা এ নিয়ে পঞ্চমবারের মতো ‘বিশ্বের এক নম্বর’ হতে যাচ্ছেন। ১১ জুন প্রকাশিতব্য মেয়েদের র‌্যাংকিংয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে সরিয়ে তার নামই সবার ওপরে জ্বলজ্বল করবে। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৪ঘ.