২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি অনুষ্ঠানে রাজনীতিককে চড় গ্রিস এমপি’র

গ্রিসে আনতেনা টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত এক আলোচনা অনুষ্ঠানে বামপন্থি এক রাজনীতিককে চড় মেরেছেন কট্টর-ডানপন্থি গোল্ডেন ডন পার্টি’র মুখপাত্র ইলিয়াস কাসিদিয়ারিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

লন্ডন, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিসে আনতেনা টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত এক আলোচনা অনুষ্ঠানে বামপন্থি এক রাজনীতিককে চড় মেরেছেন কট্টর-ডানপন্থি গোল্ডেন ডন পার্টি’র মুখপাত্র ইলিয়াস কাসিদিয়ারিস। এ ঘটনার পর কাসিদিয়ারিসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ৬ মে অনুষ্ঠিত নির্বাচনে গ্রিসের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন কাসিদিয়ারিস। টেলিভিশনের একটি কথিকা অনুষ্ঠানে তিনি দুই নারী রাজনীতিবিদের সঙ্গে বিতর্ক করছিলেন। ভিডিও ফুটেজে তাকে এক নারী রাজনীতিকের দিকে এক গ্লাস পানি ছুড়তে দেখা গেছে। এ সময় অপর নারী রাজনীতিক বাধা দিতে আসলে কাসিদিয়ারি তার মুখমন্ডলে তিনবার চড় মারেন। উদারপন্থি বাম-সমর্থক সিরিজা পার্টির রেনা দোউরোউ কাসিদিয়ারিসের বিরুদ্ধে ২০০৭ সালের অস্ত্র ডাকাতির অভিযোগ সম্পর্কে কথা তোলায় তিনি লাফিয়ে ওঠেন এবং দোউরোউ’য়ের দিকে টেবিলের ওপর রাখা গ্ল¬াসের পানি ছুড়ে মারেন। জবাবে কমিউনিস্ট পার্টি কেকেই সমর্থক লিয়ানা কানেলি কাসিদিয়ারিসের দিকে একটি পত্রিকা ছুড়ে মারেন। এরপরই কানেলি’র গালে এলোপাতাড়ি তিনটি চড় মারেন তিনি। বিবিসি এ খবর জানিয়েছে। ঘটনার পরপরই ওই টেলিভিশন ভবন থেকে বেরিয়ে যান কাসিদিয়ারিস। চেষ্টা করেও তাকে থামানো যায়নি বলে জানিয়েছেন আনতোনা টিভির সাংবাদিকরা। রাজনীতিককে চড় মারার অভিযোগে ইলিয়াস কাসিদিয়ারিসের বিরুদ্ধে গ্রেপ্তরি পরোয়ানা জারি করেছে গ্রিক কৌসুলিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৫ঘ.