২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরেন্টোতে বিপণীবিতানে গুলিবর্ষণ, নিহত ১

কানাডার টরেন্টোর এক বিপণীবিতানে অজ্ঞাত হামলাকারীর গুলিবর্ষণে ১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 07:21 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

টরেন্টো, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার টরেন্টোর এক বিপণীবিতানে অজ্ঞাত হামলাকারীর গুলিবর্ষণে ১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। শনিবার টরেন্টোর শহরতলীর পর্যটন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে এখনও ধরা যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে টরেন্টোর মেয়র রব ফোর্ড জানিয়েছেন, হামলাকারী নারী না পুরুষ তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কানাডার সবচেয়ে বড় শহর টরেন্টোতে এ ধরনের গুলিবর্ষণের ঘটনা বিরল। ঘটনায় নিহত ব্যক্তি ২৫ বছরের এক তরুণ বলে জানিয়েছে পুলিশ। গুলিতে আহত ২০ বছর বয়সী অপর এক তরুণের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তারা। এছাড়া ১৩ বছরের এক কিশোরের অবস্থাও আশঙ্কাজনক। গুলিতে মারাত্মক আহত হয়েছেন আরো এক ব্যক্তিসহ দুই নারী। অপর এক নারী সামান্য আহত হয়েছেন। টরেন্টোর প্রধান পর্যটন কেন্দ্রগুলোর একটি এটন সেন্টারের ফুড কোর্টে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা আধ ডজনেরও বেশি গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ঘটনার পর থেকেই এটন সেন্টার ভবনটি খালি করে চারদিক ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও ফরেনসিক ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। হামলাকারী ভবনের ভেতরে কোথাও লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩০৬ ঘ.