২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৫

উত্তর ইতালিতে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে বিধ্বস্ত ঘর-বাড়ির নিচে চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

মিলান, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর ইতালিতে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে বিধ্বস্ত ঘর-বাড়ির নিচে চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে এলাকাটিতে আরো একটি ভূমিকম্প হয়েছিল।

ইতালির রেড ক্রসের এক সূত্র এবং কর্মকর্তারা বলেছেন, বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে কয়েকজন মানুষ চাপা পড়ে আছে। নাগরিক সুরক্ষা কর্মকর্তারা ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্গত এলাকার সান ফেলিস সুল পানারো শহরের মেয়র আলবার্তো সিলভেস্ত্রি স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘স্কাইটিজি২৪’ কে বলেন, “পরিস্থিতি অত্যন্ত নাজুক, কিছু লোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।”

 

উত্তর ও মধ্য ইতালির ব্যাপক জায়গাজুড়ে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর ইতালির মোডেনা শহরের কাছাকাছি একটি এলাকায়।

এর আগে ২০ মে, ৬ মাত্রার একটি ভূমিকম্পে এ এলাকায় ৭ জন নিহত হয় ও বহু ভবন ধসে পড়ে।