২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতা আজ রাস্তায়

পেট্রলের আকস্মিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাস্তায় নামছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার জয়দেবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেট্রলের আকস্মিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাস্তায় নামছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার জয়দেবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তিনি। বুুধবার পেট্রোলের নতুন মূল্য ঘোষণার পর সেদিন থেকেই তা কার্যকর করা হয় বলে এনডিটিভি জানায়। নতুন মূল্য ঘোষণার পরপরই এর প্রতিবাদ জানান মমতা। তিনি বলেন, “আমরা পেট্রলের মূল্য বৃদ্ধিকে মেনে নিতে পারছিনা। সরকারের উচিত নয় এ ধরনের অর্থনৈতিক নাজুক পরিস্থতি সৃষ্টির অনুমতি দেওয়া।” মুখ্যমন্ত্রী আরো জানান, তার দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় এখন এ সমর্থন প্রত্যাহার করাও যাবেনা। তিনি বলেন, “আমরা রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা অঙ্গীকারাবদ্ধ, এই মুহূর্তে যদি সরকারকে ক্ষমতাচ্যুত করি তবে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে। আমরা বামদের মতো নই। কিন্তু আমরা জোট থেকে সরে যাচ্ছি না, তার মানে এই নয় যে, আমরা প্রতিবাদ করতে পারি না বা কোনো সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে পারবো না।” পেট্রলের নতুন মূল্য নির্ধারণের আগে দলের সঙ্গে আলোচনা করা হয়নি বলে আবারো অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০৬ ঘ.