২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে প্রভাব বাড়ানোর খেলায় ইরান

আফগানিস্তানে প্রভাব বাড়াতে দেশটির গণমাধ্যমের দিকে দৃষ্টি দিয়েছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

কাবুল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে প্রভাব বাড়াতে দেশটির গণমাধ্যমের দিকে দৃষ্টি দিয়েছে ইরান। প্রায় এক-তৃতীয়াংশ আফগান গণমাধ্যমকে অর্থ ও সংবাদ উপকরণ দিয়ে সহায়তা করছে তারা। আর এর মধ্য দিয়েই ইরান সেখানে নিজেদের প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। আফগানিস্তানের গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে রয়টার্স। আফগানিস্তানে এসব সহায়তা দিয়ে ইরান সেখানে তাদের শক্ত ঘাঁটি গড়ে তুলতে চায়। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলা করতেই ইরানের এ প্রচেষ্টা। আর সেকারণেই গণমাধ্যমকে বেছে নিয়ে তারা এদেরকে অর্থসহ নানা সহায়তা দিয়ে এ উদ্দেশ্য পূরণ করতে চাইছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান কর্মকর্তা একথা বলেছেন। বিশ্লেষকরা বলছেন, ২০১৪ সাল নাগাদ বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গেলে দেশটির পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং গৃহযুদ্ধেও মোড় নিতে পারে। আর ওই সময়টিতেই ক্ষমতায় শূন্যতা পূরণের চেষ্টা চালিয়ে ইরান লাভবান হওয়ার সুযোগ নিতে পারে। আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ স¤প্রতি আফগানিস্তানে ইরানের এই প্রভাব বিস্তারের খেলায় নামার বিষয়টি ফাঁস করেছে। আফগানিস্তানের সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলোতে ইরানের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা আসার কথা জানিয়েছে তারা। তবে গণমাধ্যমগুলো এ অভিযোগ অস্বীকার করে একে ‘ধপমানজনক’ বলে মন্তব্য করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩১ঘ.