ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে নির্মাণাধীন একটি সড়ক টানেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার ঘটনাটি ঘটে চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে ।
চীনের রাষ্ট্রিয় গণমাধ্যম সূত্রে এ খবর জানিয়েছে বিবিসি।
হুনান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চীনা রাষ্ট্রিয় গণমাধ্যম জানিয়েছে, ঝুঝউ শহরের দুইটি এলাকার সংযোগ সড়কের জন্য পাহাড় কেটে টানেলটি নির্মাণ করা হচ্ছিল। একটি গাড়ি থেকে নির্মাণ কাজে ব্যবহৃত বিস্ফোরক নামানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ।
টানেলটি থেকে চারজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১০৮ ঘ.
bdnews24