২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় বন্যায় পাঁচজনের প্রাণহানি

জর্জিয়ার রাজধানী তিবলিসিতে নদীর কূল উপচে পড়া পানির তোড়ে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২ নারী ও দুই শিশু রয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

জর্জিয়া, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জর্জিয়ার রাজধানী তিবলিসিতে নদীর কূল উপচে পড়া পানির তোড়ে কমপক্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২ নারী ও দুই শিশু রয়েছে। আহত হয়েছে আরো অনেকে। বন্যার পানির প্রবাহে রাস্তা-ঘাট, সেতু ডুবে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। আশেপাশের এলাকায় ভূমিধ্বসও হয়েছে। ভেসে গেছে খামারের পশুও। কর্তৃপক্ষ তিবলিসিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং শহরে সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি। শনিবার সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টির কারণে এ বন্যা দেখা দেয়। নিরাপত্তার জন্য গাড়ির ছাদে আশ্রয় নেওয়া অনেককে নৗকায় করে উদ্ধার করা হয়েছে। নিহতরা ঘরের মধ্যে আটকা পড়ে মারা গেছে বলে জানিয়েছেন শহরের জুরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তেমুর গিওরগাজ। বৃষ্টিপাত আপাতত থামলেও আগামী দিনগুলোতে আরো বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বন্যার পানিতে গাছ ও আবর্জনা ভেসে আসায় আরো বিপত্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন গিওররগাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৯৩৯ঘ.