২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সংঘর্ষ বাড়ছে

সিরিয়ায় সরকারি বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সহিংস সংঘর্ষ বাড়ছে। দেশের উত্তরাঞ্চলে শনিবার সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

বৈরুত, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারি বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সহিংস সংঘর্ষ বাড়ছে। দেশের উত্তরাঞ্চলে শনিবার সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ভারী মেশিনগান হামলা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। ইদলিব প্রদেশে লড়াই হওয়ার কথা জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। রোববার হামা শহরের পশ্চিমাঞ্চলীয় একটি সুন্নি গ্রামে সিরিয়ার সেনারা সশস্ত্র যান নিয়ে হামলা চালিয়ে ৭ গ্রামবাসীকে হত্যা করেছে। এদের ৪ জন নারী। একইসঙ্গে কয়েকটি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ছাড়াও বেশ কিছু মানুষকে আটক করেছে সেনারা। এক মাস আগে সিরিয়ায় জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হওয়া এমনকি মাঠ পর্যায়ে ১৫০ জন জাতিসংঘ যুদ্ধবিরতি পর্যবেক্ষকের নজরদারির মধ্যেও সহিংসতা বাড়ছে। ওদিকে, বিদেশে আরো সুসংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীরা। বিদেশে সিরিয়ার বিরোধীপক্ষের নেতারা তাদের সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) কে শক্তিশালী করার চেষ্টায় রোমে গেছেন। আসাদ বিরোধী লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা কামনা করছেন তারা। আসাদবিরোধী পক্ষের এক নির্বাহী সদস্য রয়টার্সকে জানান, ব্যাপক সমর্থন আদায়ে তারা এসএনসি’কে নতুন করে ঢেলে সাজানোসহ একজন নতুন প্রেসিডেন্ট বাছাই করতে পারেন। বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬১৯ঘ.