২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেইভিককে জুতা

নরওয়ের আদালত কক্ষে আত্মস্বীকৃত খুনি আন্দ্রে বেরিং ব্রেইভিকের দিকে জুতা ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

অসলো, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের আদালত কক্ষে আত্মস্বীকৃত খুনি আন্দ্রে বেরিং ব্রেইভিকের দিকে জুতা ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। শুক্রবার আদালতে ব্রেইভিকের বিচার চলার সময় তার দিকে জুতা ছোড়া হয় বলে জানানো হয়েছে নরওয়ের সংবাদপত্র ভি জির এক প্রতিবেদনে। গত ২২ জুলাই নরওয়ের রাজধানী অসলোয় একটি সরকারি ভবনে বোমা মেরে এবং একটি দ্বীপে হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যার অভিযোগে বেইভিকের বিচার চলছে। ভি জি’র প্রতিবেদনে বলা হয়, “নরকে যাও, নরকে যাও, তুমি আমার ভাইকে হত্যা করেছো,” চিৎকার করে কয়েক মিটার দূরে থাকা ব্রেইভিকের দিকে জুতা ছুড়ে মারেন ওই ব্যক্তি। জুতাটি ব্রেইভিকের আইনজীবীর দেহে আঘাত করে। জুতা নিক্ষেপকারী আদালতকক্ষে দ্বিতীয় সারিতে বসেছিলেন। ওই গণহত্যা চালিয়েছেন বলে ব্রেইভিক স্বীকার করেছেন। তবে একে অপরাধ বলে মেনে নেননি তিনি। ব্রেইভিক বলেন, মুসলিম অভিবাসন থেকে নরওয়েবাসীদের নৃতাত্ত্বিক স্বাতন্ত্র্য রক্ষায়ই তিনি ওই হত্যাযজ্ঞ চালান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬৩৬ ঘ.