ফ্রান্সে দ্বিতীয় দফা ভোট
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় রোববার ভোট দিয়েছে জনগণ। এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে হারিয়ে জয়ী হতে পারেন তার প্রতিপক্ষ স্যোশালিস্ট প্রার্থী ফ্রাঁসোয়া ওঁলাদ। ভিডিও
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় রোববার ভোট দিয়েছে জনগণ। এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে হারিয়ে জয়ী হতে পারেন তার প্রতিপক্ষ স্যোশালিস্ট প্রার্থী ফ্রাঁসোয়া ওঁলাদ।
ওঁলাদ জয়ী হলে ১৯৮৮ সালের পর তিনিই হবেন ফ্রান্সের প্রথম স্যোশালিস্ট প্রেসিডেন্ট।
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ওঁলাদ পেয়েছেন ২৮ দশমিক ৬ শতাংশ ভোট। আর নিকোলা সারকোজি পেয়েছেন ২৬ দশমিক ২ শতাংশ ভোট।
ফলে সারকোজির চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয় দফায় লড়ছেন ওঁলাদ।
তাছাড়া, গত পাঁচ বছরের শাসনামলে লাগামহীন বেকারত্বের রাশ টেনে ধরতে না পারায় সারকোজির প্রতি দেশবাসীর তীব্র ক্ষোভ থাকার কারণেও চূড়ান্ত নির্বাচনী জরিপে জনসমর্থনের দিক দিয়ে তার (সারকোজি) চেয়ে ৪ থেকে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছেন ওঁলাদ।
প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের ওপরে ভোট না পাওয়ায় ফ্রান্সের নির্বাচনী আইন অনুযায়ী প্রথম দফায় এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার এ ভোট হচ্ছে।
সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। বড় শহরগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে দু’ঘণ্টা পর।
ওঁলাদে ইতোমধ্যেই তুলে শহরে তার ভোট দিয়েছেন। এরপর তিনি ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচন নিয়ে উৎকণ্ঠায় ভালো ঘুম হয়নি জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “লম্বা একটা দিন পার করছি। দিনটি সুন্দর হবে কিনা জানি না। ফরাসিরাই সে সিদ্ধান্ত নেবে।”
ওদিকে, সারকোজিও তার ভোটটি দেওয়ার পর তাকে স্বাগত জানায় ভোটকেন্দ্রে সমবেত উচ্ছসিত জনতা। ‘আমরাই জিতব’, স্লোগান দেয় সারকোজির সমর্থকরা।
“সারকোজি এবং ওঁলাদ দুজনই ফ্রান্সের অর্থনীতি সামাল দেওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু সারকোজি খুবই বেমানান সব পদক্ষেপ নিয়েছেন। আর তাই আমি ওঁলাদকে ভোট দিয়েছি,” বলেন এক ভোটার।
ভোটের পর আংশিক ভোট গণনার ভিত্তিতে ফল প্রকাশ করা হবে খুব শিগগিরিই। প্রার্থীর জয়-পরাজয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এর মধ্য দিয়ে।
ওঁলাদে জয়ী হলে বড় বড় করপোরেশনগুলোর ওপর কর বাড়ানোসহ জনগণের আয় বছরে ১০ লাখ ইউরোর বেশি করার প্রতিশ্র“তি দিয়েছেন। এছাড়াও নূন্যতম মজুরি বাড়ানোসহ কিছু শ্রমিকের অবসর গ্রহণের বয়স ৬২ থেকে কমিয়ে ৬০ করতে চান তিনি।
জয়ী হলে ওঁলাদই হবেন ১৯৮১-১৯৯৫ সালে ফ্রাঁসোয়া মিতরের পর ফ্রান্সের প্রথম বামপন্থি প্রেসিডেন্ট। আর সারকোজি হেরে গেলে সেটিও হবে ১৯৮১ সালের পর ফ্রান্সের নির্বাচনে ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের প্রথম পরাজয়।
