কোয়েত্তা, পাকিস্তান, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় রোববার রাস্তার ধারে অন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) এক অপহৃত ব্রিটিশ চিকিৎসকের মাথাকাটা লাশ পাওয়া গেছে।
গত ৫ জানুয়ারি কাজ শেষে বাড়ি ফেরার পথে ৬০ বছর বয়সী চিকিৎসক খলিল রাসজেদ ডেলকে অপহরণ করে জঙ্গিরা। পুলিশ ও রেডক্রস কর্মকর্তারা একথা জানিয়েছে।
এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন আইসিআরসি’র মহাপরিচালক যবেস ডাকোর্ড ও বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী ইউলিয়াম হেগ ।
রাস্তার ধারে প্ল¬াস্টিকে মোড়ানো অবস্থায় রোববার ডেইলের মাথা ও দেহ উদ্ধার করে পুলিশ। সাদা ওই প্ল¬াস্টিকের থলেতে কালো কালির মার্কার দিয়ে তার নাম লেখা ছিল।
ডেলের দেহ পরীক্ষা করে এক চিকিৎসক বলেছেন, “প্রায় ১২ ঘন্টা আগে তাকে হত্যা করা হয়েছে।”
কোয়েটা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী।
এখানে আরো স্বায়ত্বশাসন ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী বেলুচ জঙ্গিরা লড়াই করে আসছে।
অন্যদিকে, আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এ প্রদেশে তালেবান সমর্থিত জঙ্গিরাও সক্রিয়।
ডেল অপহরণের এক সপ্তাহ আগে কোয়েটার কাছাকাছি পিশিন এলাকা থেকে দুই চিকিৎসকসহ চার স্বাস্থ্যকর্মীকে অপহরণ করে জঙ্গিরা। এরপর অপহরণকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধের পর পুলিশ তাদের উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ঘ.
bdnews24