২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম কানো শহরে রোববার একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

কানো, নাইজেরিয়া, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার দ্বিতীয় বৃহত্তম কানো শহরে রোববার একটি বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, হামলাস্থল থেকে ১৫ টি লাশ নিয়ে যেতে দেখেছেন তিনি। আহত আরো অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে এ বছর নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বোমা ও বন্দুক হামলায় শ’শ’ মানুষ নিহত হয়েছে। বিবিসি কানো শহরের প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রোববার বায়েরো বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার পাশাপাশি বোমা হামলাও হয়েছে। একটি বোমা স্কোয়াড এবং সামরিক ইউনিট হামলাকারীদেও খুঁজছে। খ্রিস্টানদেরকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, যে লেকচার থিয়েটারে হামলা হয়েছে সেটি খ্রিস্টানদের প্রার্থনাস্থল হিসাবে ব্যবহার হতো বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট আইওয়েহা ইকেদিচি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২০ঘ.