২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পার্লামেন্ট বয়কট সু চির দলের

মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নবনির্বাচিত এমপি’দের বয়কটের মধ্য দিয়েই সোমবার শুরু হয়েছে পার্লামেন্টের অধিবেশন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 05:35 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ইয়াঙ্গুন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নবনির্বাচিত এমপি’দের বয়কটের মধ্য দিয়েই সোমবার শুরু হয়েছে পার্লামেন্টের অধিবেশন। (আরো তথ্যসহ) এর আগে এনএলডি’র এমপি’রা শপথ বাক্য নিয়ে আপত্তি তুলে এ অধিবেশনে যোগ না দেওয়ার ঘোষণা দেয়। মিয়ানমারে ১ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্টের উপনির্বাচনে এনএলডিেে ক নির্বাচিত হয়েছেন সু চি সহ ৪৩ জন এমপি। সরকারের আমন্ত্রণে ২৩ এপ্রিল পার্লামেন্টে শপ নেওয়ার কথা তাদের। কিন্তু এরই মধ্যে শপথবাক্যের শব্দচয়নে কিছু রদবদলের দাবি জানায় সু চি’র দল। এ দাবি না মানলে শপথ অনুষ্ঠান বয়কট করা হবে বলে জানায় এনএলডি। বিবিসি জানায়, এনএলডি’র বক্তব্য হচ্ছে, তারা শপথ নেবে সংবিধানকে ‘সম্মান’ জানানোর জন্য, সংবিধানকে ‘রক্ষা’ করার জন্য নয়। কেননা, এ সংবিধান রচিত হয়েছে মিয়ানমারের সাবেক সামরিক জান্তার শাসনামলে। এনএলডি’র মুখপাত্র ও নবনির্বাচিত পার্লামেন্ট সদস্য ওহ্ন কাইং বলেন, “শপথ বাক্যের শব্দ চয়নে পরিবর্তন করা হলেই কেবল আমরা পার্লামেন্টে যোগ দেব।” “সংবিধান মেনে চলা এবং অক্ষুন্ন রাখা” নয় বরং “সংবিধান মেনে চলা এবং শ্রদ্ধা প্রদর্শন করা”- এ কথা বলেই এনএলডি’র এমপিরা শপথ নিতে চান। সাবেক জান্তা সরকার প্রণীত মিয়ানমারের বর্তমান সংবিধানকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন সু চি। বর্তমান সংবিধান অনুযায়ী এখনো সামরিক বাহিনীই মিয়ানমারের রাজনীতিতে মূল ভূমিকা পালন করছে বলে সংবিধান নিয়ে এ আপত্তি তুলেছেন তিনি। কিন্তু মিয়ানমারে বর্তমান বেসামরিক সরকার সেনা-সমর্থিত হওয়ার কারণে শপথবাক্যে পরিবর্তন আনা কঠিন হতে পারে বলে মনে করছেন সংবাদদাতারা। তবে বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠন শুরু হয়েছে। এ সংস্কারের জোয়ারে ইইউ মিয়ানমারেে ক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা-ভাবনাও করছে। আর ঠিক এ সময়টিতেই পার্লামেন্টে শপ পাঠ নিয়ে নতুন করে সরকারের সঙ্গে এনএলডি’র বিরোধ দেখা দিল। তবে এ বিরোধ নিষ্পত্তি হওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেছে এনএলডি। কিন্তু তা কিভাবে এবং কবে নাগাদ হতে পারে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ২০০৮ সালে মিয়ানমারের বর্তমান সংবিধান প্রণয়ন করেছে তৎকালীন জান্তা সরকার। ওই সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের উভয় কক্ষে সামরিক বাহিনীর জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষিত আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১১৪৪ঘ.