২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালকবিহীন বিমান তৈরি করছে ইরান

গত বছর আটক করা যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের (ড্রোন) আদলে একইধরনের বিমান তৈরি শুরু করছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

দুবাই, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছর আটক করা যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের (ড্রোন) আদলে একইধরনের বিমান তৈরি শুরু করেছে ইরান। রোববার ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে বলা হয়, ড্রোনের সফটওয়্যারের তথ্য উদঘাটন করে বিমানটি চালানোর ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ। গত ডিসেম্বরে আফগানিস্তান থেকে একটি মার্কিন গোয়েন্দা নজরদারি চালকবিহীন বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করলে বিমানটি আটক করে ইরান। ইরানের রেভ্যলুশনারি গার্ডের এয়ারোস্পেস বিভাগের প্রধান জেনারেল আমির আলী হাজিযাদেহ্ জানিয়েছেন, গোয়েন্দা ড্রোনটির সব তথ্য উদ্ধারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন প্রকৌশলীরা। “আমরা বিমানটির কতটুকু তথ্য উদঘাটন করতে পেরেছি তা আমেরিকানদের জানানো দরকার। আমাদের বিশেষজ্ঞরা বিমানটির নির্মাণশৈলী ও প্রোগাম পুরো বুঝে গেছে,” বলেন তিনি। আটক চালকবিহীন বিমানটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল ইরান। এর বিরোধিতা করে যুক্তরাষ্ট্র বলেছিল, লকহিড মার্টিন কোম্পানির তৈরি করা ড্রোনের নিরাপত্তা ব্যবস্থার কারণে আটক করা বিমানেিটে ক ইরান গুরুত্বপূর্ণ কোনো ত্য উদ্ধার করতে পারবে না। তবে আটক করা আরকিউ-১৭০ ড্রোন সিরিজের নজরদারি চালকবিহীন বিমানটির বাইরের দিকে যে বিশেষ আবরণ ব্যবহার করা হয়েছে তার নির্মাণ কৌশল প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ২০১০ সাল থেকে আফগানিস্তান ও পাকিস্তানে এই ড্রোনটি ব্যাপকহারে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। গত বছর আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে আরকিউ-১৭০ ড্রোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৭ঘ.