ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নতুন টক শো ‘দ্য ওয়ার্ল্ড টুমোরো’র প্রথম পর্ব প্রচারিত হয়েছে। আর প্রথমপর্বেই সিরিয়া সমর্থিত হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসারাল্লাহর সাক্ষাৎকার নেন অ্যাসাঞ্জ।
ক্রেমলিনভিত্তিক সম্প্রচার মাধ্যম আরটি’তে মঙ্গলবার প্রচারিত আধা ঘণ্টার এ অনুষ্ঠানে ইসরায়েল, সিরিয়া ও ধর্মতত্ত্ব নিয়ে নাসরাল্লাহকে প্রশ্ন করা হয় বলে এনডিটিভি জানায়।
হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে।
অ্যাসাঞ্জকে নাসরাল্লাহ জানান, সরকারের সঙ্গে আলোচনায় বসার পথ সহজ করতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে।
হিজবুল্লাহকে প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভিডিওলিঙ্ক ও একজন অনুবাদকের মাধ্যমে তার এসব বক্তব্য প্রচার করা হয়।
শিয়া সমর্থিক জঙ্গি সংগঠনের প্রধান নাসরাল্লাহ সচরাচর সাক্ষাৎকার দেন না। আর তার সাক্ষাৎকার সাধারণত হিজবুল্লাহর মানার টিভি চ্যানেলে প্রচারিত হয়।
হিজবুল্লাহর গণসংযোগ কার্যালয় জানায়, তিন বছর আগে নাসরাল্লাহ মানার টিভি ছাড়া অন্য একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। আর এটা হলো কুয়েতের রায় টেলিভিশন।
যৌন অপরাধের অভিযোগে মামলায় অ্যাসাঞ্জ কঠোর শর্তে জামিন পান। বর্তমানে তিনি ইংল্যান্ডের অজ্ঞাত এক স্থানে রয়েছেন। আর্থিক ও আইনি জটিলতার মুখে তার উইকিলিস ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৯ ঘ.
bdnews24