২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফকে ৬০ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) ৬০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

টোকিও, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) ৬০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছে জাপান। নিজের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও ইউরোপীয় ঋণ সংকটেে ক সৃষ্ট সমস্যা মোকাবিলায় অতিরিক্ত র্অ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলো আইএমএফ। এরই পরিপ্রেক্ষিতে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোও একই অবদান রাখবে বলে আশা করছে জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি। তিনি বলেন, “ইউরোজোনের নীতির পরিপ্রেক্ষিতে আইএমএফ’র অর্থায়নকে শক্তিশালী করা এবং শুধু ইউরোজোন নয় বরং জাপান ও এশিয়ার অন্যান্য দেশের সংকটের অবসান নিশ্চিত করাটা জরুরি।” আইএমএফ’র প্রধান খ্রিস্টিন লাগ্রেড বলেন, জাপানের সঙ্গে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এটি বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়তা করবে। ঋণ সংকট জোড়ালো হওয়ায় গ্রিসের মতো অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোতে জরুরি অর্থায়ন করছে আইএমএফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৫ ঘ.