সান্তিয়াগো, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির পূর্বাঞ্চলীয় সমুদ্রবন্দর ভালপারাইসোর নিকটবর্তী এলাকায় মঙ্গলবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
ভূমিকম্পে বেশ দূরে থাকা রাজধানী সান্তিয়াগোর ভবনগুলোও কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর জানিয়েছে।
ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, সান্তিয়াগো থেকে ৭২ মাইল উত্তরপশ্চিমাঞ্চলীয় এবং প্রধান সমুদ্রবন্দর ভালপারাইসোর ৩০ মাইল উত্তর-উত্তরপূর্বাঞ্চলে ১৬ দশমিক ১ মাইল গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
দেশটির জরুরি সংস্থা ওনেমি রয়টার্সকে জানায়, “আমরা এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাইনি।”
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
চিলির রাষ্ট্রনিয়ন্ত্রিত খনি প্রতিষ্ঠান কোডেলকো জানিয়েছে, এই ভূমিকম্পে তাদের কাজকর্মে কোনো প্রভাব ফেলেনি।
কোডেলকো বিশ্বের এক নম্বর তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান।
চিলি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায়ই দেশটিতে ভূমিকম্প হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৩ ঘ.
bdnews24